যয়তুন তেল / জয়তুন তেল / অলিভ ওয়েল / Olive Oil
৳2,350
জয়তুন ফল থেকে উৎপন্ন তেলই জয়তুন তেল। আর প্রথম শীতল চাপে যে তেলটি পাওয়া যায় সেটির মানকে (গ্রেড) বলা হয় এক্সট্রা ভার্জিন। এক্সট্রা ভার্জিন জয়তুন তেল খাদ্য ও ত্বকের সুরক্ষায় প্রসাধানী হিসেবে অদ্বিতীয়। আখেরী নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো। কেননা এটি একটি মুবারক বৃক্ষ থেকে তৈরি।”
رمز المنتج: SF-2443-SGZZ
الفئات: Sunnati Cosmetics, Sunnati Olive Oil, Oil
এক্সট্রা ভার্জিন জয়তুনের তেল – Extra Virgine Olive oil
জয়তুন ফল থেকে উৎপন্ন তেলই জয়তুন তেল। আর প্রথম শীতল চাপে যে তেলটি পাওয়া যায় সেটির মানকে (গ্রেড) বলা হয় এক্সট্রা ভার্জিন। এক্সট্রা ভার্জিন জয়তুন তেল খাদ্য ও ত্বকের সুরক্ষায় প্রসাধানী হিসেবে অদ্বিতীয়। আখেরী নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো। কেননা এটি একটি মুবারক বৃক্ষ থেকে তৈরি।”
যুদ্ধে শান্তির প্রতীক যেমন জয়তুনের পাতা তেমনি মানব দেহে শান্তির দূত বলা হয় জয়তুনের তেলকে। যাকে ইংরেজিতে Olive Oil (অলিভ অয়েল) বলা হয়। অলিভ অয়েল বা জয়তুন তেল হলো জয়তুন গাছ (Olea europaea) যা ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ফল। জয়তুন ফল থেকে উৎপন্ন তেলই জয়তুন তেল। আর প্রথম শীতল চাপে যে তেলটি পাওয়া যায় সেটির মানকে (গ্রেড) বলা হয় এক্সট্রা ভার্জিন।
রূপচর্চায় জয়তুন তেলের ব্যবহার দীর্ঘদিনের। এতে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়, ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং বলিরেখা পড়তে দেয় না। চুল পড়া রোধ ও খুশকি নিরাময়েও জয়তুন তেল কার্যকর। তাই শুধু খাওয়ার জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার একটি নির্ভরযোগ্য উপাদান হিসেবেও জয়তুন তেল অনন্য।
এটি সাধারণত রান্নায় খাবার ভাজতে, মশলা হিসেবে বা সালাদ ড্রেসিং হিসেবে ব্যবহৃত হয়। এটি কিছু প্রসাধনী, ওষুধপত্র, সাবান এবং ঐতিহ্যবাহী তেলের বাতির জ্বালানী হিসাবেও পাওয়া যায়।
পবিত্র কুরআন শরীফে জয়তুনের কথা ৭ বার উল্লেখ রয়েছে এবং পবিত্র হাদীছ শরীফে অসংখ্য বর্ণনা পাওয়া যায়।
জয়তুন সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি জয়তুন বিষয়ে সরাসরি শপথ করে ইরশাদ মুবারক করেছেন-
“শপথ ত্বীন এবং জয়তুনের।” (পবিত্র সূরা ত্বীন শরীফ: পবিত্র আয়াত শরীফ ১)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوْا الزَّيْتَ وَادَّهِنُوْا بِهِ فَاِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ.
আখেরী নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো। কেননা এটি একটি মুবারক বৃক্ষ থেকে তৈরি।”(ইবনে মাজাহ শরীফ: কিতাবুত ত্ব‘য়ামাহ: হাদীছ শরীফ নং ৩৩১৯)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
“এটি ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারি, বার্ধক্যকে দূরে সরিয়ে দেয় এবং পেটের জন্য তেমন শীতল যেমন আগুনের সামনে বরফ।”
সুন্নতী জয়তুনের তেলের উপকারিতা:
• চোখের কালোদাগ দূর করে
• রোদে পোড়া থেকে রক্ষা করে
• ক্যান্সার প্রতিরোধ করে
• তক্বে বয়সের ভাজ পড়া থেকে রক্ষা করে
• চুল পড়া রোধ করে
• খুশকির জন্য প্রতিশেধক
• হৃদরোগের প্রতিশেধক
• ত্বক ফাটা রোধ করে
• তক্বের রুক্ষতা দূর করে, উজ্জলতা বাড়ায়
• ডায়াবেটিক প্রতিরোধ করে
• ওজন কমায়
• কোষ্ঠকাঠিন্যতা দূর করে
শতভাগ খাঁটি এক্সট্রা ভার্জিন জয়তুন তেল কোথায় পাওয়া যায়?
বাজারে ’এক্সট্রা ভার্জি ‘ লিখিত সকল তেল আসলে এক্সট্রা ভার্জিন নয়। এরমধ্যে বিভিন্ন মানের (গ্রেডের) জয়তুন তেল (এমনকি অন্যান্য তেলও) মিশ্রিত থাকে। তাই জয়তুনের শতভাগ উপকারিতা লাভ করতে হলে শতভাগ খাঁটি ও নির্ভেজাল এক্সট্রা ভার্জিন জয়তুন তেল ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র তুরস্ক থেকে আমদানিকৃত শতভাগ খাঁটি এক্সট্রা ভার্জিন জয়তুন তেল সংগ্রহ করছে এবং সরবরাহ করছে।
এক্সট্রা ভার্জিন জয়তুন তেল অর্ডার করতে বাটনে ক্লিক করুন। যে কোন সহযোগীতার জন্য 01782-255244 নাম্বারে ফোন করুন।
পণ্যের বর্ণনা:
মান : এক্সট্রা ভার্জিন
উৎপত্তি : তুরস্ক
পরিমাণ : ১০০-১০০০ মিলি
ব্রান্ড : উসওয়াতুন হাসানাহ
মোড়কজাত ও বাজারজাতকারী: আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র
أضف مراجعتك
لن يتم نشر عنوان بريدك الإلكتروني. الحقول المطلوبة مميزة بـ *
الرجاء تسجيل الدخول لكتابة مراجعة!
يبدو أنه لا توجد مراجعات بعد.
الأسئلة المتكررة
العثور على إجابات للأسئلة الشائعة حول هذا المنتج