0 0
0
No products in the cart.

গোশতের মসলা – Meat Masala (Special Blend)

৳130

যেকোনো গোশত রান্নায় বাবুর্চিয়ানা স্বাদ আর জিভে পানি আনা সুঘ্রাণ নিয়ে আসতে আমাদের এই স্পেশাল মসলাটি অতুলনীয়। এটি কেবল একটি মশলার মিশ্রণ নয়, বরং ১৫টিরও বেশি খাঁটি উপাদানের এমন এক ব্যালেন্স যা আপনার সাধারণ তরকারিকেও করে তুলবে রাজকীয়। যারা রান্নায় সঠিক রঙ, কড়া ঝাঁঝ আর আভিজাত্যময় ঘ্রাণ পছন্দ করেন, তাঁদের জন্য এটি এক অনিবার্য পছন্দ।  

 

প্রধান উপাদান: লাল মরিচ, ধনিয়া, হলুদ, জিরা, মেথি, মৌরি, জয়ফল, জয়ত্রিক ও স্টার অ্যানিসসহ বিশেষ সিক্রেট স্পাইস। 

Weight:

(Available)
Quantity

🕌  হাদীস শরীফে গোশতের মর্যাদা:  

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ﷺ  ইরশাদ মুবারক করেন— "দুনিয়া এবং জান্নাত উভয় জগতের শ্রেষ্ঠ খাদ্য হলো গোশত।"  (মিশকাত শরীফ) ।  

 

🍛 রান্নার স্বাদে নিয়ে আসুন প্রফেশনাল টাচ 

আমরা অনেকেই অভিযোগ করি যে ঘরে রান্না করলে বাইরের বা হোটেলের মতো স্বাদ হয় না। এর প্রধান কারণ হলো মশলার সঠিক অনুপাত। আমাদের গোশতের মসলাটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি গোশতের আঁশটে ভাব দূর করে ভেতর পর্যন্ত মশলার স্বাদ পৌঁছে দেয়। ভুনা থেকে শুরু করে সুরা—সবকিছুতেই এটি যোগ করে এক অনন্য পূর্ণতা। 

আমাদের গোশতের মসলার বিশেষত্ব 

  • নিখুঁত মিশ্রণ: এতে গরম মশলা এবং রান্নার সাধারণ মশলার এক নিখুঁত মিশ্রণ রয়েছে, ফলে আলাদা করে অনেক কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। 
  • কড়া স্বাদ ও রঙ: প্রাকৃতিক উপাদানের কারণে রান্নায় আসে চমৎকার একটি লালচে-বাদামী আভা যা দেখতেও অত্যন্ত আকর্ষণীয়। 
  • স্বাস্থ্যের জন্য নিরাপদ: আমরা পচা বা নিম্নমানের উপকরণ ব্যবহার করি না। প্রতিটি মশলা বাছাই করে ধুয়ে শুকিয়ে গুঁড়া করা হয়। 
  • সাশ্রয়ী: এটি অত্যন্ত কড়া এবং খাঁটি হওয়ায় খুব সামান্য পরিমাণ ব্যবহারেই কাঙ্ক্ষিত স্বাদ পাওয়া যায়। 

🌟  গুণাগুণ ও উপকারিতা 

  • দ্রুত হজম: এতে থাকা মেথি ও মৌরি গুরুপাক খাবার দ্রুত হজমে সহায়তা করে এবং বুক জ্বালাপোড়া হওয়া রোধ করে। 
  • রুচি বর্ধক: মশলার তীব্র সুঘ্রাণ ও মুখরোচক স্বাদ খাওয়ার রুচি বাড়িয়ে দেয়। 
  • অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ:   বিভিন্ন ওষধি গুণসম্পন্ন মশলার উপস্থিতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

🥣 ব্যবহার পদ্ধতি 

  • ১ কেজি গোশত রান্নার জন্য ২-৩ টেবিল চামচ মসলাই যথেষ্ট। 
  • মশলা কষানোর সময় এটি ব্যবহার করলে সবচাইতে ভালো রঙ এবং ঘ্রাণ পাওয়া যায়। 
  • আপনি চাইলে রান্নার শেষে সামান্য ছিটিয়ে দিয়ে ৫ মিনিট দমে রাখতে পারেন, এতে শাহী ফ্লেভার দীর্ঘস্থায়ী হবে। 

💎  কেন আমাদের পণ্যটি বিশেষ? 

  • আস্ত ও পুষ্ট মশলা থেকে নিজস্ব তত্ত্বাবধানে সরাসরি প্রস্তুতকৃত। 
  • পাক-পবিত্র উপায়ে এবং সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে প্যাকেটজাত করা। 
  • কোনো ক্ষতিকর কেমিক্যাল বা কৃত্রিম সুগন্ধি মেশানো হয় না। 
  • প্রতিটি দানায় বিশুদ্ধতার শতভাগ নিশ্চয়তা। 

 

🟩  ৩ কার্যদিবসের মধ্যে দ্রুত হোম ডেলিভারি নিশ্চিত। 

🟩 পণ্য হাতে পেয়ে চেক করে মূল্য পরিশোধের সুবিধা (Cash on Delivery)। 


Add your review

Your email address will not be published. Required fields are marked *

Please login to write review!

Upload photos

Looks like there are no reviews yet.

Frequently Asked Questions

Find answers to common questions about this product

এতে মরিচ পরিমিত পরিমাণে দেওয়া আছে। তবে আপনি যদি অনেক বেশি ঝাল পছন্দ করেন, তবে সামান্য মরিচ গুঁড়া আলাদা করে যোগ করতে পারেন।

না, এটি দিয়ে আপনি খাসি, হাঁস, মুরগি কিংবা যেকোনো ধরণের বড় মাছের ভুনাও অত্যন্ত সুস্বাদুভাবে রান্না করতে পারবেন।

না, আমরা মশলায় লবন মেশাই না। আপনি আপনার স্বাদমতো লবন রান্নায় যোগ করবেন।

জিপলক প্যাকেট বা কাঁচের বয়ামে রাখলে ১ বছর পর্যন্ত এর স্বাদ ও ঘ্রাণ একদম সতেজ থাকবে।

আমরা ঝাল ও স্বাদের একটি ভারসাম্য বজায় রেখেছি। এটি মাঝারি ঝাল এবং অত্যন্ত সুগন্ধিযুক্ত।

সাধারণত ৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারি। দুপুর ৩টার আগে অর্ডার করলে একই দিনে প্রসেস হয়।

হ্যাঁ, পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন।

ঢাকা: প্রথম কেজি ৭৫ টাকা, পরবর্তী প্রতি কেজিতে ২০ টাকা। ঢাকার বাইরে: প্রথম কেজি ১৩৫ টাকা, পরবর্তী প্রতি কেজিতে ২০ টাকা।
Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy