সুন্নতী মিম্বার | Sunnati Mimbar
৳0
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে মিম্বর শরীফ উনার মধ্যে দাঁড়িয়ে খুতবা মুবারক দিতেন, তা ছিল ঝাউ গাছের কাঠের তৈরী, তিন সিঁড়ি বিশিষ্ট মহাসম্মানিত সুন্নতী মিম্বর শরীফ।
আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র অগ্রীম চাহিদা (প্রি-অর্ডার) ভিত্তিতে সুন্নতী মিম্বর তৈরি ও সরবরাহ করে থাকে। কাঠের বাজার মূল্য অনুযায়ী সুন্নতী মিম্বরের মূল্য নির্ধারিত হয়। তাই সুন্নতী মিম্বার তৈরি করতে চাইলে এখানেই যোগাযোগ করুন।
SKU: SF-2443-YIVQ
Categories: Sunnati Furniture
অধিকাংশমসজিদে মূল্যবান পাথর বা টাইলসদ্বারা মিম্বার তৈরি করা হয়েছে।অথচ সম্মানিত সুন্নত হল কাঠ দ্বারামিম্বার তৈরী করা এবংমিম্বারের তিনটি স্তর হওয়া। যেমন পবিত্র হাদীছে এসেছে-
أَرْسَلَ رَسُوْلُ اللهِ إِلَى فُلَانَةَ امْرَأَةٍ مِنْ الْأَنْصَارِ قَدْ سَمَّاهَا سَهْلٌ مُرِي غُلَامَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُوْلِ اللهِ فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا.
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জনৈক আনছারী মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু আনহা উনারনিকট লোক পাঠান। উনারনাম সাহল। এই মর্মে যে, আপনি আপনার কাঠমিস্ত্রী গোলামকে নির্দেশ দিন। সে যেনআমার জন্য একটি কাঠেরআসন তৈরি করে। যারউপর বসে আমি মানুষেরসাথে কথা বলব। ঐমহিলা ছাহাবী তিনি উনার গোলামকে উক্তমর্মে নির্দেশ দিলে সে গাবারঝাউ কাঠ দিয়ে তাতৈরি করে নিয়ে আসে।অতঃপর মহিলা তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটপাঠিয়ে দেয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে এইস্থানে স্থাপন করার নির্দেশ দেন।
উক্ত হাদীছ ইবনু খুযায়মাতে ছহীহসনদে এসেছে, فَعَمِلَ هَذِهِ الثَّلاَثَ الدَّرَجَاتِ مِنْ طَرْفَاءِ الْغَابَةِ অতঃপরসে গাবার ঝাউ গাছ থেকেতিন স্তর বিশিষ্ট মিম্বরতৈরি করেছিল।[2]
ত্বাবারাণীতেএসেছে, তিন স্তর বিশিষ্টকরার জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নির্দেশ দিয়েছিলেন।[3]
এছাড়ানূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা মিম্বরেরতিন স্তরে উঠে তিনবার ‘আমীন’বলেছিলেন মর্মেও ছহীহ হাদীছ বর্ণিতহয়েছে।[4]
অতএব মিম্বর তিন স্তরের বেশীকরা সুন্নাতের বরখেলাফ।[5]
অনুরূপইট, পাথর ও টাইলসদ্বারা কিংবা কাঠের তিনের অধিক স্তর দিয়ে তৈরি মিম্বারও সুন্নাতের পরিপন্থী বা বিদয়াত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাঠ দ্বারামিম্বার তৈরি করার জন্যবলেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনিও সেদিকে ইঙ্গিত দিয়েছেন।[6] তাই ঐ সমস্তআধুনিক মিম্বার ত্যাগ করে তিনস্তর বিশিষ্টকাঠের মিম্বর তৈরি করে সুন্নাতপ্রতিষ্ঠা করা উচিৎ।
সুন্নতী মিম্বর শরীফ উনার পরিমাপ-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে মিম্বর শরীফ উনার মধ্যে দাঁড়িয়ে খুতবা মুবারক দিতেন, তা ছিল ঝাউ গাছের কাঠের তৈরী, তিন সিঁড়ি বিশিষ্ট মহাসম্মানিত সুন্নতী মিম্বর শরীফ।
পবিত্র মিম্বর শরীফ উনার বর্ণনা:
- উচ্চতা- প্রতি সিঁড়ি অর্ধহাত করে দেড়হাত,
- প্রশস্ততা- একহাত, আর দৈর্ঘ্য- প্রতি সিঁড়ি এক ফুট করে দু’হাত
- প্রতি সিঁড়ি একফুট করে চওড়া।
(মিরকাত শরীফ, আশআতুল লুমআত)
কাজেই, কাঠের এবং উপরে বর্ণিত মাপ অনুযায়ী সম্মানিত মিম্বর শরীফ তৈরী করাই খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভূক্ত। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মা’রিফত ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি সন্তুষ্টি মুবারক হাছিলের প্রধান ও একমাত্র মহান মাধ্যম হচ্ছেন মহাসম্মানিত সুন্নত মুবারক।
আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র অগ্রীম চাহিদা (প্রি-অর্ডারের) ভিত্তিতে সুন্নতী মিম্বর তৈরি ও সরবরাহ করে থাকে। কাঠের বাজার মূল্য অনুযায়ী সুন্নতী মিম্বরের মূল্য নির্ধারিত হয়। তাই সুন্নতী মিম্বার তৈরি করতে চাইলে এখানেই যোগাযোগ করুন।
দলিলসমূহ-
[1]. ছহীহ বুখারী হা/৯১৭, ১/১২৫ পৃঃ, (ইফাবা হা/৮৭১, ২/১৮৪ পৃঃ), ‘জুম‘আ’ অধ্যায়, অনুচ্ছেদ-২৬; মিশকাত হা/১১১৩, পৃঃ ৯৯; বঙ্গানুবাদ মিশকাত হা/১০৪৫, ৩/৬৫, ‘কাতারে দাঁড়ানো’ অনুচ্ছেদ।
[2]. ছহীহ ইবনু খুযায়মাহ হা/১৫২১; ইবনু মাজাহ হা/১৪১৪, পৃঃ ১০২; মুসনাদে আহমাদ হা/২২৯২২; মুস্তাদরাক হাকেম হা/৭২৫৬; সনদ ছহীহ, আলবানী, আছ-ছামারুল মুস্তাতাব, পৃঃ ৪০৮।
[3]. ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর হা/৫৭৪৮; সনদ ছহীহ, আলবানী, আছ-ছামারুল মুস্তাতাব, পৃঃ ৪০৮।
[4]. মুস্তাদরাক হাকেম হা/৭২৫৬; সনদ ছহীহ।
[5]. সিলসিলা ছহীহাহ হা/৩৩৫, ১/৩৩৪ পৃঃ।
[6]. বুখারী হা/৪৪৮, ১/৬৪ পৃঃ, (ইফাবা হা/৪৩৫, ১/২৪৬ পৃঃ), ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৬৪।
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.