পাগড়ী - Pagri
৳550
আখিরী নবী, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ ﷺ–উনার দায়িমী সুন্নত মুবারক অনুসরণে প্রস্তুত করা সুন্নতী পাগড়ী। যা ইলম, ইবাদত, তাকওয়া ও ইসলামী সৌন্দর্যের প্রতীক। তিন রঙের পাগড়ী পরিধান করা সুন্নত মুবারক- কালো, সবুজ, সাদা । পাগড়ী পরিধানে আল্লাহ পাক উনার খাস রহমত এবং ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের খাস দোয়া বর্ষিত হয়।
SKU: SF-2443-NEFD
Categories: Sunnati Dress
ইমামাহ্ (পাগড়ি) পরিধান করা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ﷺ–উনার একটি ধারাবাহিক আমল ছিল। উনি নিয়মিত পাগড়ি পরিধান করতেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম উনারাও তা পালন করতেন।
১) পাগড়ি পরিধানকারীদের জন্য দোয়া ও রহমত
طبراني رواية:
“إِنَّ اللهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى أَصْحَابِ العَمَائِمِ يَوْمَ الجُمُعَةِ”
অর্থ:
“নিশ্চয়ই মহান আল্লাহ তা‘আলা এবং উনার ফেরেশতাগণ জুমার দিনে পাগড়ি পরিধানকারীদের উপর রহমত ও দোয়া বর্ষণ করেন।”
📚 (তাবারানী, বাজলুল মাযহুদ শরহে আবী দাউদ, মাজমাউয যাওয়াইদ)
২) রাসূল ﷺ নিজে পাগড়ি পরিধান করেছেন
عن جابر رضي الله عنه قال:
دخل النبي ﷺ مكة وعليه عمامة سوداء
অর্থ:
“হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নবীজী ﷺ মক্কা শরীফে প্রবেশ করেন, উনারমাথায় ছিল পাগড়ি।”
(সহীহ মুসলিম শরীফ)
পাগড়ী পরিধানের ফযীলত:
ইমামাহ্ বা পাগড়ী পরিধান করা সুন্নত। ইমাম তাবারানী রহমতুল্লাহি আলাইহি বলেন -নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, অবশ্যই মহান আল্লাহ্ পাক তিনি পাগড়ী পরিধান কারীগণের উপর প্রতি জুমুয়ার দিবসে ছলাত বা খাছ রহমত এবং ফেরেশ্তাগণ খাছ দোয়া বর্ষণ করেন।
[বযলুল মাজহুদ শরহে আবী দাউদ ৬ষ্ঠ জিঃ ৫১ পৃষ্ঠা, আনওয়ারুল মাহমুদ ২য় খন্ড ৪৪৬ পৃষ্ঠা]
বর্ণিত আছে, নিশ্চয়ই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, পাগড়ীসহ এক ওয়াক্ত নামায পাগড়ী ছাড়া সত্তর ওয়াক্ত নামাযের থেকে উত্তম।” [মিরকাত শরীফ ৮ম খন্ড, ২৫০ পৃষ্ঠা, হাশিয়ায়ে শামায়িলে তিরমিযী/৮]
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা পাগড়ী পরিধান কর। নিশ্চয়ই পাগড়ী পবিত্র দ্বীন ইসলাম উনার নির্দশন এবং তা মুসলমান ও মুশরিকদের মাঝে পার্থক্যকারী।
[যারকানী ৬ষ্ঠ খন্ড ২৭২ পৃষ্ঠা, উমদাতুল ক্বারী, ২১ খন্ড, ৩০৮ পৃষ্ঠা]
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, তোমাদের জন্য পাগড়ী অবধারিত, কেননা তা ফেরেশতাগণ উনাদের নিদর্শন স্বরূপ।”
[মিশকাত শরীফ/৩৩৭, শুয়াবুল ঈমান লিল বাইহাক্বী ৫ম খন্ড ১৭৬ পৃষ্ঠা]
হযরত দীনার ইবনে আমর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইমামুল ছানী মিন আহলে বাইতি রসূলিল্লাহ হযরত ইমাম হাসান আলাইহিস সালাম উনার মাথা মুবারকে কালো পাগড়ী বাঁধা দেখেছি।
[মুছান্নাফু ইবনে আবী শাইবাহ ৮ম জিঃ ২৩৫ পৃষ্ঠা]
🟩 ক্রয় করুন — ৩ কার্যদিবসে ডেলিভারি
🟩 পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.
Frequently Asked Questions
Find answers to common questions about this product