কালোজিরা (৫০ গ্রাম) - Black Seed / Nigella Sativa
৳40
কালোজিরা হচ্ছে এমন এক ভেষজ যা পবিত্র হাদীস শরীফে “মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহৌষধ” হিসেবে উল্লেখ করা হয়েছে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এবং অগণিত স্বাস্থ্য উপকারিতার জন্য কালোজিরা যুগে যুগে চিকিৎসা ও পুষ্টির মূল উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
SKU: SF-2443-RYEH
Categories: Dates, Nuts & Seeds, All products
কালোজিরা কি?
কালোজিরা বা ব্ল্যাক সিড (Nigella Sativa) এক শক্তিশালী ঔষধিগুণসম্পন্ন বীজ, যা প্রাচীনকাল থেকে রোগ প্রতিকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দেহের সার্বিক সুস্থতায় অসাধারণ কার্যকারিতা প্রদর্শন করে আসছে।
পবিত্র হাদীস শরীফে রাসূলুল্লাহ ﷺ বলেন:
“মৃত্যু ব্যতীত এমন কোনো রোগ নেই, যার নিরাময় কালোজিরায় নেই।”
(মুসলিম শরীফ, কিতাবুস সালাম, হাদীস নং ৫৬৬১)
অন্য বর্ণনায় বর্ণিত রয়েছে- “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন রোগ-যন্ত্রণা খুব বেশী কষ্টদায়ক হয় তখন এক চিমটি পরিমাণ কালোজিরা নিয়ে খাবে তারপর পানি ও মধু সেবন করবে।” (মু’জামুল আওসাত লিত ত্ববারানী)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- “হযরত কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত আছে, প্রতিদিন ২১টি কালোজিরার ১টি পুটলি তৈরী করে পানিতে ভিজাবে এবং পুটলির পানির ফোঁটা এ নিয়মে নাসারন্দ্রে (নাসিকা, নাক) ব্যবহার করবে- প্রথমবার ডান নাকের ছিদ্রে ২ ফোঁটা এবং বাম নাকের ছিদ্রে ১ ফোঁটা। দ্বিতীয়বার বাম নাকের ছিদ্রে ২ ফোঁটা এবং ডান নাকের ছিদ্রে ১ ফোঁটা। তৃতীয়বার ডান নাকের ছিদ্রে ২ ফোঁটা ও বাম নাকের ছিদ্রে ১ ফোঁটা।”
এছাড়াও বিভিন্ন বর্ণনায় কালোজিরার ব্যবহারের বিস্তারিত উপকারিতার কথা এসেছে—বিশেষ করে কঠিন রোগ, ব্যথা ও শারীরিক দুর্বলতার ক্ষেত্রে এর অসাধারণ প্রভাব রয়েছে।
🔶 কালোজিরা কিভাবে ব্যবহার করবেন?
- এক চা চামচ ভর্তা/বাটা করে পানি বা মধুর সাথে
- চা বা খাবারের সাথে
- তেল আকারে মালিশ বা সেবন
- নাক, মাথা, দাঁত ও ত্বকের চিকিৎসায়
- গরম পানির সাথে মিশিয়ে
🔶 কালোজিরার উপকারিতা (হাদীস শরীফ, চিকিৎসাবিজ্ঞান ও গবেষণার আলোকে)
✔ হজমশক্তি ও পেটের সমস্যা
• প্রতিদিন ১–২ চা চামচ কালোজিরা খেলে হজমশক্তি বাড়ে
• গ্যাস, ডায়রিয়া, বদহজম দূর হয়
• পেট ফাঁপাভাব কমে
• ক্ষুধা বাড়ায়
✔ সর্দি–কাশি, জ্বর ও ব্যথায় উপকার
• কালোজিরা + মধু + তুলসী পাতার রস → শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক
• কপালে প্রলেপ দিলে সর্দি বসা কমে
• কালোজিরা শুকনো কাপড়ে বেঁধে শুঁকলে কফ ঝরে
✔ মায়ের বুকের দুধ বৃদ্ধি
• ঘুমানোর আগে ৫–১০ গ্রাম কালোজিরা গরুর দুধের সাথে
• ১০–১৫ দিনের মধ্যে দুধের প্রবাহ বৃদ্ধি
✔ মস্তিষ্ক, স্মৃতিশক্তি ও স্নায়ু শক্তিশালী করে
• মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়
• স্মরণশক্তি তীক্ষ্ণ করে
• নার্ভাস দুর্বলতা দূর করে
• ক্লান্তি কমায়
✔ লিভার ক্যান্সার প্রতিরোধে সহায়ক
• “আলফা টক্সিন” ধ্বংস করে
• লিভার সুরক্ষা দেয়
• গবেষণায় প্রমাণিত anti-tumor উপাদান রয়েছে
✔ ডায়াবেটিস নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা
• সকালে খালি পেটে পানির সাথে ১ চিমটি কালোজিরা
• রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক
✔ যৌনশক্তি, বন্ধ্যাত্ব ও নারীদের রোগে কার্যকর
• যৌন দুর্বলতা দূর করে
• শুলবেদনা, প্রসূতি সমস্যা, অতিরিক্ত ঋতুস্রাব নিয়ন্ত্রণ করে
• কৃমিনাশক হিসেবে কাজ করে
✔ ত্বক, ব্রণ, ফোঁড়া—সব সমস্যায় উপকারী
• কালোজিরা বাটা/তেল ফোঁড়ায় লাগালে ব্যথা কমে ও দ্রুত শুকায়
• ব্রণ কমায়
• ত্বক পরিষ্কার রাখে
✔ গবেষণায় প্রমাণিত আরো কিছু উপকারিতা
১৯৬০–এর দশক থেকে আজ পর্যন্ত বহু গবেষণায় পাওয়া গেছে—
• হাঁপানি উপশম করে
• অ্যান্টি–ব্যাকটেরিয়াল
• অ্যান্টি–ফাঙ্গাল
• রোগ প্রতিরোধ ক্ষমতা ×৩ গুণ পর্যন্ত বাড়ায়
• ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি-রেডিক্যাল কমায়
🔶 কালোজিরার তেলের বিশেষ উপকারিতা
• মাথাব্যথায় কপালে মালিশ
• চুল পড়া রোধ (জয়তুন তেলের সাথে মিশিয়ে)
• উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
• হাঁপানি উপশম করে
• বাত, জ্বর, ব্যথায় ম্যাসাজ দিলে দ্রুত আরাম
• ডায়াবেটিসে উপকারী (১২–১৩ ফোঁটা + মধু)
• গরম পানিতে মিশিয়ে খেলে বাতরোগের ব্যথা কমে
🔶 সতর্কতা (Warning)
⚠️
🔶 ভালো মানের কালোজিরা কোথায় পাওয়া যায়?
আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র নিজস্ব জমিতে চাষ করা কালোজিরা সংগ্রহ করে এবং নিজস্ব তত্ত্বাবধানে ভাঙ্গিয়ে ১০০% নির্ভেজাল কালোজিরা ও কালোজিরার তেল প্রস্তুত করে।
আপনি নিশ্চিন্তে এখান থেকেই অরিজিনাল & বিশুদ্ধ কালোজিরা সংগ্রহ করতে পারেন।
🟩 ক্রয় করুন — ৩ কার্যদিবসে ডেলিভারি
🟩 পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.
Frequently Asked Questions
Find answers to common questions about this product