সুন্নতী পানির পেয়ালা (৪-৬ ইঞ্চি) | Kather Peala | Kather Bati | Wooden Cup
৳350
SKU: SF-2443-ZZBD
বিভাগসমূহ: সুন্নতী সামগ্রী, সুন্নতী তৈজসপত্র, বিবিধ সুন্নতী সামগ্রী
কাঠের বাটিতে পানি পান করা সুন্নত।এ বিষয়ে পবিত্র হাদীছ শরীফ রয়েছে।
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺍﻟْﺤُﺴَﻴْﻦُ ﺑْﻦُ ﺍﻷَﺳْﻮَﺩِ ﺍﻟْﺒَﻐْﺪَﺍﺩِﻱُّ ، ﻗَﺎﻝَ : ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﻤْﺮُﻭ ﺑْﻦُ ﻣُﺤَﻤَّﺪٍ ، ﻗَﺎﻝَ : ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋِﻴﺴَﻰ ﺑْﻦُ ﻃَﻬْﻤَﺎﻥَ ، ﻋَﻦْ ﺛَﺎﺑِﺖٍ ، ﻗَﺎﻝَ : ﺃَﺧْﺮَﺝَ ﺇِﻟَﻴْﻨَﺎ ﺃَﻧَﺲُ ﺑْﻦُ ﻣَﺎﻟِﻚٍ ، ﻗَﺪَﺡَ ﺧَﺸَﺐٍ , ﻏَﻠِﻴﻈًﺎ , ﻣُﻀَﺒَّﺒًﺎ ﺑِﺤَﺪِﻳﺪٍ , ﻓَﻘَﺎﻝَ : " ﻳَﺎ ﺛَﺎﺑِﺖُ ، ﻫَﺬَﺍ ﻗَﺪَﺡُ ﺭَﺳُﻮﻝِ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ
হযরত সাবেত রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন- হযরত আনাস ইবনে মালেক রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি লোহার পাত লাগানো কাঠের মোটা একটি পাত্র দেখিয়ে বললেন, ওহে সাবেত, এটা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পান পাত্র মোবারক।
(তিরমিযী, শামায়েলে তিরমিযী/১৭৬,হা/১৯৬(ইফাবা), জামউল ওসায়েল, শরহুস সুন্নাহ,হা/৩০৩৩)
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦُ ﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ، ﻗَﺎﻝَ : ﺃَﻧْﺒَﺄَﻧَﺎ ﻋَﻤْﺮُﻭ ﺑْﻦُ ﻋَﺎﺻِﻢٍ ، ﻗَﺎﻝَ : ﺃَﻧْﺒَﺄَﻧَﺎ ﺣَﻤَّﺎﺩُ ﺑْﻦُ ﺳَﻠَﻤَﺔَ ، ﻗَﺎﻝَ : ﺃَﻧْﺒَﺄَﻧَﺎ ﺣُﻤَﻴْﺪٌ ، ﻭَﺛَﺎﺑِﺖٌ ، ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ، ﻗَﺎﻝَ : " ﻟَﻘَﺪْ ﺳَﻘَﻴْﺖُ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ , ﺑِﻬَﺬَﺍ ﺍﻟْﻘَﺪَﺡِ ﺍﻟﺸَّﺮَﺍﺏَ ﻛُﻠَّﻪُ ، ﺍﻟْﻤَﺎﺀَ , ﻭَﺍﻟﻨَّﺒِﻴﺬَ , ﻭَﺍﻟْﻌَﺴَﻞَ , ﻭَﺍﻟﻠَّﺒَﻦَ
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহু তিনি বলেন, আমি এ (উপরে বর্ণিত) পেয়ালা (পান পাত্র) দ্বারা সাইয়্যিদুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পান করার যাবতীয় বস্তু যেমন- পানি, নাবীয, মধু এবং দুধ পান করিয়েছি। খাওয়ার বাসন (পেয়ালা) বলতে ছিল- লোহার পাত যুক্ত কাঠের একটি পেয়ালা।
(সহীহ বুখারী, হা/৫৬৩৮; সহীহ মুসলিম, হা/৫৩৫৫; মুসনাদে আহমাদ, হা/১৩৬০৬; সহীহ ইবনে হিব্বান, হা/৫৩৯৪; বায়হাকী, হা/১৭১৯২; শারহুস সুন্নাহ, হা/৩০২০।,শামায়েলে তিরমিযী/১৭৬,হা/১৯৭,জামউল ওসায়েল)
- কাঠ সম্পূর্ণ প্রাকৃতিক তাই শতভাগ স্বাস্থ্যসম্মত
- ননটক্সিক তাই কোনপ্রকার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত
- দীর্ঘস্থায়ী
আপনার পর্যালোচনা যোগ করুন
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত
পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!
মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।